কোমিকে বরখাস্ত করা ট্রাম্পের 'সবচেয়ে বড় ভুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ ব্যানন
স্টিভ ব্যানন

হোয়াইট হাউসের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যানন মনে করেন, এফবিআই পরিচালক জেমস কোমিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরখাস্ত করা হয়তো আধুনিক রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় ভুল ছিল।

গত রোববার টিভি অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ ব্যানন এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি নেন চার্লি রোজ। কোমির বরখাস্তের বিষয়টি নিয়ে ব্যাননকে মুখ খুলতে বাধ্য করলে সাক্ষাৎকারের একপর্যায়ে তিনি এসব মন্তব্য করেন।

স্টিভ ব্যানন বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যদি জেমস কোমিকে সরানো না হতো, তাহলে আমরা বিশেষ পরামর্শককে পেতাম না। মুলার যে পরিসরে তদন্ত করছেন তেমন তদন্ত হতো না।’ ২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ মধ্যস্থতার সঙ্গে ট্রাম্প কিংবা তাঁর নির্বাচনী শিবিরের কোনো ধরনের যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে রবার্ট মুলারের নিয়োগের প্রসঙ্গটি টেনে ব্যানন এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তকারী দলের বিশেষ পরামর্শক হলেন রবার্ট মুলার। অভিযোগটি তদন্তে কোমিই একসময় নেতৃত্ব দিচ্ছিলেন।