কোর ভিশনের গ্রীষ্মকালীন ফ্রি ফুটবল ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থার্ড গ্রেড থেকে টুয়েলভ গ্রেড পর্যন্ত ছাত্রদের ফ্রি ফুটবল ক্যাম্পে  অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন মঞ্চে মাঝখানে কোর ভিশনের সিইও মোস্তাফিজুর রহমান।
থার্ড গ্রেড থেকে টুয়েলভ গ্রেড পর্যন্ত ছাত্রদের ফ্রি ফুটবল ক্যাম্পে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন মঞ্চে মাঝখানে কোর ভিশনের সিইও মোস্তাফিজুর রহমান।

নিউইয়র্কে কোর ভিশন হেলথ অ্যান্ড স্পোর্টস প্রোগ্রাম গ্রীষ্মকালীন ফুটবল ক্যাম্পের আয়োজন করেছে।
১৩ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত এই ক্যাম্প চলবে। থার্ড গ্রেড থেকে টুয়েলভ গ্রেড পর্যন্ত ছাত্রদের ফ্রি ফুটবল ক্যাম্পে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। তবে রেজিস্ট্রেশনের জন্য অফেরতযোগ্য ২০ ডলার দিতে হবে।
ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে থাকবেন সাবেক জাতীয় খেলোয়াড় ও জাতীয় দলের সাবেক কোচ আবদুল্লাহ সাইক, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ও খেলোয়াড় প্রাণ গোবিন্দ কুণ্ডু।
ক্যাম্প ডিরেক্টর ও গ্রুপ ফিটনেস ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম মোস্তফা।
বিস্তারিত জানার জন্য ৭১৮৪০৬৯২৯৮ এবং ৯১৭৪৪০৭৮৩২ নম্বরে অথবা ৩৭-৫৫, ৭২ স্ট্রিট, জ্যাকসন হাইটসে যোগাযোগ করা যেতে পারে।