কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়নে আলোচক ও শ্রোতারা
কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়নে আলোচক ও শ্রোতারা

কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর নিয়মিত সাপ্তাহিক সাদাকায়ন অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় জ্যামাইকায় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির কার্যালয়ে এই সাদাকায়ন অনুষ্ঠিত হয়।
এবারের আলোচনার বিষয় ছিল-‘জানা, শেখা ও মানায় জীবন হবে আনন্দময়’। আলোচক ছিলেন লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইব্রাহিম সিরাজ আনাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাপিটাল ওয়ান ব্যাংকের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাইফুল আলম।
আলোচক ইব্রাহিম সিরাজ আনাস বলেন, পৃথিবীর যেখানেই অজ্ঞতা, জানার ঘাটতি, সেখানেই অশান্তি আর দারিদ্র্য। মানুষে মানুষে মর্যাদা নির্ধারিত হয় জ্ঞানের মাত্রার ওপর। যখন আমরা কল্যাণকর জ্ঞানে জ্ঞানী হতে পারব, তখন সত্য ও অসত্যের, ন্যায় এবং অন্যায়ের, বিদ্যা ও অবিদ্যার পার্থক্য করতে পারব। জীবন তখন পরিচালিত হবে সত্য ও ন্যায়ের আলোকে। মৌলিক জ্ঞান ছাড়া জীবনকে কখনো সুন্দর বা অর্থবহ করা যায় না। আসলে জানা, শেখা ও মানার মধ্যে সঠিক সমন্বয় করতে পারাটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। এই কল্যাণকর জ্ঞান অর্জনের ক্ষেত্রে বড় অন্তরায় হচ্ছে ভেতরের অস্থিরতা। এ জন্যই প্রয়োজন মেডিটেশন।
আলোচক আরও বলেন, প্রত্যেকটা যুগের নিজস্ব সমস্যা বা যন্ত্রণা রয়েছে এবং তা সমাধানে সেই যুগের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সৌভাগ্যবান কোয়ান্টামে এসে এই যুগের কষ্ট, যন্ত্রণা এবং এ থেকে উত্তরণের উপায় সহজেই শিখতে ও জানতে পারছি।
আলোচনার পাশাপাশি কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণকারীদের প্রত্যয়ন ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমেরিকার সাতটি স্টেট, কানাডার একাধিক প্রভিন্সসহ মোট ছয়টি দেশের ৫৬জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
২১ সেপ্টেম্বর সকাল ১০টায় ৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, সুইট-বি ই-তে জ্যামাইকা কোয়ান্টাম লার্নিং সেন্টার হলে পরবর্তী সাদাকায়নের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী সপ্তাহে থাকছে ঋণের যন্ত্রণা নিয়ে আলোচনা ‘আমি ঋণ থেকে সব সময় দূরে থাকব’।
এ ছাড়া থাকবে মনোযোগ, সচেতনতা, সাফল্য, সুস্বাস্থ্য, প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া মনের ব্যায়াম-মেডিটেশন। অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্য হিলিং এবং বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে।