ক্যানসার চিকিৎসায় বৈপ্লবিক অগ্রগতির দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানীরা ক্যানসার চিকিৎসার এমন এক পদ্ধতি আবিষ্কারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন, যা এই প্রাণঘাতী রোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। যুক্তরাষ্ট্রের গবেষকেরা এমনটাই দাবি করেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স’-এর বার্ষিক সভায় উপস্থাপিত জরিপে বলা হয়, জিন প্রযুক্তিভিত্তিক এই চিকিৎসা পদ্ধতিতে ‘নাটকীয় ফল পাওয়া যেতে পারে’ বলে বিজ্ঞানীরা ইঙ্গিত পাচ্ছেন। এর একটি জরিপে ক্যানসারের চিকিৎসায় ‘টি-সেল’ নামে জিনগত পরিবর্তন ঘটানো রোগ প্রতিরোধী দেহকোষ ব্যবহার করা হয়েছে। রক্তের ক্যানসারে আক্রান্ত যেসব রোগীর অবস্থা প্রায় শেষ স্তরে পৌঁছে গেছে বা যারা প্রায় মুমূর্ষু অবস্থায় আছে, তাদের ওপর এই ‘টি সেল’ প্রয়োগ করে চিকিৎসায় চমকপ্রদ ফল পাওয়া গেছে।