ক্যানসারে আক্রান্ত জিমি কার্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিমি কার্টার
জিমি কার্টার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গত বুধবার তিনি জানান, চলতি মাসের শুরুতে যকৃতে অস্ত্রোপচারের সময় রোগটি ধরা পড়েছে। আর এই ক্যানসার ইতিমধ্যে তাঁর শরীরের অন্যান্য অংশেও ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট কার্টারের বয়স এখন ৯০ বছর। এখন তিনি প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার জন্য কাজের সময়সূচি পুনর্বিন্যাস করছেন। আটলান্টার এমরয় বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। শান্তিতে নোবেলজয়ী কার্টারের দুই বোন, এক ভাই এবং বাবা অগ্ন্যাশয়ের ক্যানসারে মারা যান। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত হোয়াইট হাউসে ছিলেন প্রেসিডেন্ট জিমি কার্টার।
এএফপি