ক্যানসাস রাজ্যে সূর্যমুখীর মিছিল

যুক্তরাষ্ট্রের জাতীয় ফুল গোলাপ হলেও পঞ্চাশ রাজ্যের আলাদা-আলাদা স্টেট ফ্লাওয়ার (ক্যালিফোর্নিয়া পপি, আলপাইন ফরগেট মি নট, রকি মাউন্টেন কলামবাইন, পেউনি) রয়েছে। যুক্তরাষ্ট্রের একেক রাজ্যের প্রাকৃতিক গঠনে রয়েছে ভিন্নতা। গ্রীষ্মের শেষে শরতের আগমনে পুরো আমেরিকা ফুলে ফুলে প্রকৃতি সেজেছে অন্যরূপে। শীত-বসন্ত, গ্রীষ্ম-শরৎ এ চার মৌসুমে পুরো আমেরিকা মহাদেশের পাহাড়-পর্বত, লতা-পাতা ও সমতল যেন হয় ফুলের সাম্রাজ্য।
ঠিক তেমনিভাবে ক্যানসাস রাজ্যে এখন চলছে সূর্যমুখীর মিছিল। সানফ্লাওয়ার ক্যানসাস রাজ্যের স্টেট ফ্লাওয়ার। বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে ক্যানসাসের বিভিন্ন সিটি হলদে রঙে সেজে ওঠে। সান ফ্লাওয়ার বা সূর্যমুখী যে নামে ডাকি না কেন। রাজ্যের উচিটা, মিজৌরি, শহরের আশপাশে সবুজ মাঠ এখন যেন হলদে রঙের খেলায় মেতে উঠেছে। সকালের সোনালি রোদে সবুজের ফাঁকে উজ্জ্বল হলদে রঙে হেসে ওঠে সূর্যমুখী। দক্ষিণ-পূর্ব ক্যানসাসের সারমিন কাউন্টির মাঠের-পর মাঠ সবুজ-হলদে রঙের গড়াগড়ি। এ ছাড়া ওয়েস্ট ইলিনয়-হাসিংটন, হেসবিল, উচিটার বিস্তীর্ণ এলাকা সান ফ্লাওয়ারের গন্ধে মৌ-মৌ করছে। এ ফুলের সৌন্দর্য পাখিদের আকৃষ্ট করে। পাখিরা দল বেঁধে এ ফুল খেতে আসে। প্রতিদিন শত শত প্রকৃতিপ্রেমী মানুষ সান ফ্লাওয়ারের ওপর প্রজাপতির রঙিন পাখার ওড়াউড়ি দেখতে ছুটে আসেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, প্রতি বছর শুধু যুক্তরাষ্ট্রে ১০ লাখ একর জমিতে সূর্যমুখী চাষ হয়। এর ৯০ শতাংশ তৈলবীজ হিসেবে ব
্যবহার করা হয়। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই ফুল থেকে ভ্যাজিটেবল ওয়েল (সবজি তেল) তৈরি করা হয়। যদিও ১৯১৮ সালে প্রথম রাশিয়ায় এ তেল উৎপাদন ও রান্নার কাজে ব্যবহৃত হয়েছিল। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে গত ২৫ বছর আগ থেকে এর বাণিজ্যিক ব্যবহার শুরু হয়।
প্রতি একর জমিতে ১৫-২৫ হাজার বীজ বপন করা যায়। ১৯০৩ সালে আনুষ্ঠানিকভাবে সূর্যমুখী ফুলকে ক্যানসাসের রাষ্ট্রীয় ফুল হিসেবে অভিষিক্ত করা হয়। জানা যায়, সূর্যমুখীর আদিনিবাস হলো উত্তর আমেরিকায়। তিন হাজার বছর আগে নেটিভ আমেরিকানরা সূর্যমুখী ফুলকে তেল হিসেবে ব্যবহার করেছিলেন। প্রাথমিক অবস্থায় এটি মাত্র ৫ মিলিমিটার ছিল। শত শত বছর ধরে আমেরিকান আদিবাসীদের যত্নশীল পরিচর্যা এবং চাষাবাদের মাধ্যমে আজকের এ পর্যায়ে আধুনিক সূর্যমুখী তেলে সমৃদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র।
আমেরিকাসহ পৃথিবীর নানান দেশে এ পর্যন্ত ৬০ প্রজাতির সূর্যমুখী ফুলের দেখা মেলে। একটি সূর্যমুখী গাছ সর্বোচ্চ ১৫ ফুট লম্বা হয়ে থাকে। সকালে সূর্যমুখী হয়ে থাকা সূর্যের আলো দিনের যে কোনো একসময় ফুলের মাথার ওপর গিয়ে পড়ে। এ সময় সূর্যের ঘোরাঘুরিতে ফুলও ঘুরতে থাকে। আকৃতি ও রঙের ভিত্তিতে সূর্যমুখীর জাত নির্ধারণ করা হয়েছে। এটি একটি একবর্ষজীবী উদ্ভিদ। এরা সাধারণত হলুদ, কমলা আর লাল বর্ণের হয়ে থাকে। হাইব্রিড সংকরায়ণের ফলে রঙে আরও বৈচিত্র্য আনা সম্ভব হয়েছে।