ক্যান্টন সিটিতে পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশিরা
পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশিরা

আমেরিকার মিশিগান স্টেটের ক্যান্টন সিটিতে দশম পিঠা উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো ৮ মার্চ বিশ্ব নারী দিবসে নারীদের আয়োজনে ওয়েস্টল্যান্ড কমিউনিটি সেন্টারে মিশিগানে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।
প্রবাসী বাংলাদেশিদের কর্মচঞ্চল জীবনে একটু স্বস্তি পেতে, শীত এবং বরফের বন্দিত্ব ছুড়ে ফেলে এ আয়োজনে উপস্থিত ছিলেন মিশিগানে বসবাসরত বাংলাদেশিরা। প্রবাস জীবনেও বাঙালির সেই সংস্কৃতির ছোঁয়া এনে দিয়েছে এই পিঠা উৎসব।
উৎসবে ব্যবসায়ী, রাজনীতিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ছাড়াও আমেরিকার মূলধারার রাজনীতির সঙ্গে যারা জড়িত দলমত-নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
পিঠা উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্য ছিল—ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, চুঙ্গা পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া, ঝুরি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, নকশি পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, দুধ চিতই প্রভৃতি।
উৎসবের সার্বিক পরিচালনায় ছিলেন সালমা সুলতানা। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জামান, রোবু রহমান, আজিজ খন্দকার, আনিসুর রহমান, লিয়াকত আলী, খালেদ মাহমুদ, হাবীবা জামান, শামীমা রহমান, কামরুন মুক্তা, নাফিসা জাহেদ, লাইলী ফারজানাসহ আরও অনেকে।