ক্যাবশিল্পে প্রবাসীদের পথ দেখাচ্ছে জ্যামাইকা ওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে বাংলাদেশিসহ নতুন অভিবাসীদের একটা উল্লেখযোগ্য অংশ ট্যাক্সিক্যাব চালিয়ে সংসার চালাচ্ছেন। স্বাধীন পেশা হিসেবে অনেকের পছন্দ ট্যাক্সক্যাব চালানোর। তাই ট্যাক্সি ড্রাইভিং শেখাতে এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি স্কুল, যারা নতুন আসা মানুষজনের মধ্যে এই পেশায় আসতে আগ্রহীদের নানাভাবে সাহায্য করে থাকে। এ ধরনেরই একটি ড্রাইভিং স্কুল জ্যামাইকা ওয়ান ট্রেইনার্স। প্রতিষ্ঠানটি সাফল্যের সঙ্গে অভিবাসীদের সেবা দিয়ে আসছে।
জ্যামাইকা ওয়ান ট্রেইনার্সের আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, অনেক শঙ্কা, আশা আর আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমেরিকায় আসি। এরপর স্বাধীন কোনো পেশা না পেয়ে কাজ করতে হয় ঘণ্টা হিসেবে কোনো স্টোর বা দোকানে। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করে যা উপার্জন হয়, মাসের শেষে বাড়ি ভাড়া, সংসারের খরচপাতি বাবদ চলে যায় সব। হাতে থাকে না কিছুই। এত গেল আর্থিক দুরবস্থা। কিন্তু স্বাধীনতা? নিজের ইচ্ছেমতো স্বাদ আহ্লাদ মেটানোর জন্য বছরে একটু দেশে যাওয়ার জন্য ছুটি? না, তাও নেই। দেশে যেতে হলে চাকরি ছেড়ে যেতে হবে। ফিরে এসে আবার নতুন চাকরি খুঁজতে হবে। এই টেনশনে অনেকে দেশে যেতেও চায় না। সবাই খুঁজে আর্থিক সচ্ছলতা, স্বাধীনতা আর ইচ্ছামতো সময়মাফিক একটা চাকরি।
আবদুর রশিদ বলেন, নিউইয়র্ক নগরের ট্যাক্সি লাইসেন্স নিয়ে ইয়েলো, গ্রিনক্যাব অথবা উবার চালানোর মতো পেশা আপনাকে দিতে পারে এই স্বাধীনতা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শুধু একটি স্বাধীন পেশায় নিজের বস নিজেই হবেন, যেমন ঠিক তেমনি এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে আপনাকে আরও ওপরে উঠতে হবে। এখানে বাঙালি কমিউনিটিতে যাদের আমরা উচ্চপদের বিভিন্ন চাকরিতে দেখতে পাই, এদের বেশির ভাগ মানুষের প্রথম স্বাধীন পেশা হিসেবে ট্যাক্সিক্যাব বেছে নেন। এই পেশায় ব্যক্তি নিজেই ঠিক করবেন, সপ্তাহে কত দিন কত ঘণ্টা কাজ করবেন। প্রতিদিন বা সপ্তাহে কত পরিমাণ উপার্জন প্রয়োজন সেই টার্গেট নিয়েও এগোতে পারবেন। এমনকি সপ্তাহে খণ্ডকালীন কাজ করে এই পেশার স্বাধীনতাকে ব্যবহার করে নিতে পারেন উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। কোনো কোর্স বা ভোকেশন্যাল ট্রেনিং নিয়ে অন্য পেশায়ও যেতে পারেন। মনে রাখবেন, আমেরিকার নিউইয়র্ক নগর খুবই প্রতিযোগিতার শহর।
আবদুর রশিদ বলেন, এখানে অর্থ উপার্জন করে নিজের ও পরিবারের সচ্ছলতা আনতে আপনাকে পরিশ্রমের পাশাপাশি জানতে হবে অনেক কিছু। নিজেকে স্মার্ট করে গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। জ্যামাইকা ওয়ান ট্যাক্সি ট্রেইনার স্কুলটি আপনাকে এসব বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেবে। দীর্ঘ পাঁচ বছর থেকে আমরা কমিউনিটির সেবায় কাজ করছি। হাজারের বেশি বাংলাদেশিকে আমরা টিএলসি লাইসেন্স প্রদানে সব ধরনের সাহায্য করেছি।
আবদুর রশিদ আরও বলেন, আমাদের প্রতিষ্ঠান টিএলসি লাইসেন্সের প্রশিক্ষণের পাশাপাশি হুইল চেয়ার কোর্স ও ডিফেন্সিভ ড্রাইভিং কোর্সেরও ব্যবস্থা করে থাকে। এই প্রতিষ্ঠান আপনাকে সর্বতোভাবে লাইসেন্স পেতে সাহায্য করবে। প্রতিষ্ঠানটি ৮৭-১২, ১৭৫ স্ট্রিটে জ্যামাইকায় অবস্থিত। জ্যামাইকা ওয়ান ট্যাক্সি ট্রেইনার স্কুলের বৈশিষ্ট্যই হলো সেবাদানের মধ্য দিয়ে নিজ কমিউনিটিকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করা। যে কেউ চাইলে আমাদের সেবা নিতে পারেন। যাতে আমেরিকায় নিজের স্বপ্ন বাস্তবায়নে আপনি এগিয়ে যেতে পারেন।