ক্যাম্পাসে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির স্ট্রোজিয়ের গ্রন্থাগারে এক বন্দুকধারীর গুলিতে তিনজন আহত হয়েছে। পরে ক্যাম্পাসে নিযুক্ত পুলিশ ওই অস্ত্রধারীকে গুলি করে হত্যা করে। গুলি শুরু হওয়ার পর পুলিশ গ্রন্থাগারের বাইরে বন্দুকধারীর মুখোমুখি হয় এবং তাঁকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু কথা না শুনে সে উল্টো পুলিশের দিকে অস্ত্র তাক করে। তখন তাঁকে গুলি করে হত্যা করা হয়। রাজ্যের রাজধানী টালাহাসির পুলিশ এ কথা জানিয়েছে।
রয়টার্স