প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) ক্যাম্পাসে গতকাল বুধবার সকালে গুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশের মুখপাত্র জেনি হাউসের বলেন, ‘এ মুহূর্তে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি আমরা। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।’ এদিকে ইউসিএলএর পুলিশপ্রধান জেমস হেরেন সাংবাদিকদের বলেন, ‘এটা খুবই সম্ভব যে নিহত ব্যক্তিদের একজন নিজেও গুলি করেছিলেন।’ ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও সরঞ্জাম পাঠানো হয়। শহরজুড়ে জারি করা হয় সতর্কতা।