ক্যারিকোরো গ্রোসারি ঘরে পৌঁছে দেবে পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে ক্যারিকোরো গ্রোসারির উদ্যোক্তারা
অনুষ্ঠানে ক্যারিকোরো গ্রোসারির উদ্যোক্তারা

ঘরে ঘরে পণ্য পৌঁছে দিতে গড়ে তোলা হয়েছে ক্যারিকোরো গ্রোসারি। করোনার এই সময়ে সুলভমূল্যে ঘরে বসেই নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী কেনাকাটার সুবিধার সুযোগ নিতে আহ্বান জানিয়েছেন প্রযুক্তিনির্ভর ক্যারিকোরো গ্রোসারির উদ্যোক্তারা।
২০ জুলাই নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে ক্যারিকোরো গ্রোসারির উদ্যোক্তাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, করোনাকালে সবাই একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে ঘর থেকে বের হওয়া ঝুঁকির ব্যাপার। অনেকে নিরাপত্তার ভয়ে বিশেষ করে বয়স্করা ঘর থেকে বের হচ্ছেন না। ইদানীং আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা যাচ্ছে, ২০-৩৫ বছর বয়সের তরুণেরাও আক্রান্ত হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বাংলাদেশ ও বিভিন্ন দেশে আমরা কিছু ওষুধসহ নানা পণ্যসামগ্রী নিয়ে কাজ করেছি। মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে গড়ে তুলছি ক্যারিকোরো গ্রোসারি। আইটি সেক্টরের কয়েকজন তরুণ বিশিষ্ট ব্যক্তি আমাদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন। উত্তর আমেরিকায় আমরা মানুষের ঘরে পৌঁছে দিতে চাই নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ক্যারিকরো গ্রোসারির অ্যাপসের মাধ্যমে অর্ডার করলেই ন্যায্যমূল্যে আমরা পৌঁছে দেব প্রযোজনীয় দ্রব্যাদি। ১০০ ডলারের বেশি দামের পণ্য কিনলে সার্ভিস চার্জ নেওয়া হবে না।’
আয়োজকেরা বলেন, ‘আমরা ব্যবসায়িক চিন্তাভাবনার পাশাপাশি মানুষের সেবার লক্ষ্যে এই প্রকল্পের সঙ্গে সংযুক্ত হয়েছি। আর বিশ্বায়নের এই যুগে ডিজিটালি সবকিছু সম্ভব। আমরা নিউইয়র্কের সব গণমাধ্যকর্মীর সহযোগিতা চাই। আপনাদের পরামর্শ আমাদের চলার পথে প্রেরণা জোগাবে। ক্যারিকরো গ্রোসারি হয়ে উঠবে এমন একটি প্রতিষ্ঠান, যা হবে দেশের, সমাজের সব কমিউনিটির।’
ক্যারিকরো লি.–এর সিইও ও প্রতিষ্ঠাতা মোহাম্মাদ কামরুল আহসান মনে করেন, ক্যারিকরো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স সমৃদ্ধ টেকনোলজি। এটি শুধু বাংলাদেশেই নয়, বহির্বিশ্বেও অনডিমান্ড, ওষুধ, গ্রোসারি ও পার্সেল সার্ভিসকে নিয়ে যাবে এক নতুন দিগন্তে। তাঁর মতোই এতে বিশ্বাস আছে মুজাহিদুল খান, মিনু ঊদ্দিন, আজগর হোসেন খান, ইফাত অরিন, দিবাকর সেন, মহিরুল চৌধুরী, আজাহারুল চৌধুরী। ক্যারিকরো শুধু বাংলাদেশেই নয়, সেপ্টেম্বর শেষে আমেরিকা, ভারত ও নেপালে যাত্রা শুরু করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় ক্যারিকোরো গ্রোসারির উদ্যোক্তাদের পক্ষ থেকে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।