ক্যারিয়ার কর্নার
* কুইন্সের লাগার্ডিয়া বিমানবন্দরে ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির লাউঞ্জ সুপারভাইজার পদে নিয়োগ চলছে। বিশ্বখ্যাত সেবা প্রতিষ্ঠান এইচএম হোস্ট পরিচালিত আউটলেটে আগ্রহীরা আবেদন করতে পারবেন। ফুলটাইম ও পার্ট টাইম দুই পদেই নিয়োগ চলছে। যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় বেতন-ভাতা ছাড়াও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। বিস্তারিত জানতে ই-মেইল করুন— HMHOSTOperating@LaGuardiaAirport, Queens, অথবা ফোন করুন— 1-877-672-7467 নম্বরে।
* মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি (এমটিএ) বাস কোম্পানি ব্রুকলিন অঞ্চলে বাস চালক পদে ফুল টাইম নিয়োগ চলছে। এ জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা, যার সিরিয়াল নম্বর-৯৩০৯-এ অংশগ্রহণ করতে হবে আগ্রহীদের। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুন, ২০১৯। যদি আপনি নিজেকে এমটিএ বাস ফ্লিটের একজন ড্রাইভার হিসেবে নিজেকে দেখতে চান, তাহলে আজই যোগাযোগ করুন এমটিএ-এর হিউম্যান রিসোর্স বিভাগে অথবা ভিজিট করুন http://web.mta.info/nyct/hr/appexam.htm ওয়েবসাইটে। এ ওয়েবসাইটে গিয়ে MTA Examination Schedule-এ গিয়ে Apply for Exam অপশনে যেতে হবে। পরীক্ষার টাইটেল হিসেবে Bus Operator সিলেক্ট করতে হবে।
বাসচালক পদের প্রারম্ভিক বেতন প্রতি ঘণ্টায় ২৩ দশমিক ৮৪ ডলার থেকে শুরু করে ৩৪ দশমিক শূন্য ৬ ডলার পর্যন্ত। চাকরিপ্রার্থীদের সমানাধিকার নিশ্চিতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর।