ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত রোববার জরুরি অবস্থা জারি করা হয়েছে। খরাপ্রবণ অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ওই দাবানলে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। ওই অঞ্চল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। কর্তৃপক্ষ বলছে, দাবানল নিয়ন্ত্রণে সাড়ে পাঁচ হাজারেরও বেশি অগ্নিনির্বাপণকর্মী কাজ করছেন। ভয়াবহ ওই দাবানলে এ পর্যন্ত ৪০ হাজার ৪৭০ হেক্টর এলাকা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বাড়ি ও বাণিজ্যিক কাঠামো।

এএফপি