ক্যালিফোর্নিয়া বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০-এর মধ্যে জাতির আগামী দিনের সম্ভাবনা, উন্নয়ন-অগ্রগতির রূপরেখা রেখা রয়েছে, যা দিয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ১৮ মে সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ভিশন-২০৩০ বিষয়ক কর্মিসভায় সংগঠনের সভাপতি মো. আ. বাছিত এ কথা বলেন।
সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী শিপলু, সাংগঠনিক সম্পাদক মারুফ খান। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মুর্শেদুল ইসলাম, সহসভাপতি মাহতাব আহমদ, সালাম দাড়িয়া, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, লায়েক আহমেদ, মারুফ খান, মোয়াজ্জেম আহমেদ রাসেল, মিকায়েল খান রাসেল, শাহতাব কবির ভূঁইয়া শান্ত, হোসেন আহমেদ, সুমেন আহমেদ, ইসলাম উদ্দিন, সিদ্দিকুর রহমান ফয়সল, শামীমউদ্দিন, কামরুল চৌধুরী, শাহীন হক, শাহ আনোয়ার, ইসমাইল প্রমুখ।
বক্তব্যে ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি মো. আ. বাছিত বলেন, ‘বিএনপি সত্যিকারের জনগণের দল। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই বিএনপির স্বপ্ন। বেগম খালেদা জিয়া যে ভিশন-২০৩০ ঘোষণা করেছেন, তাতে সেই স্বপ্ন পূরণের পরিকল্পনা আছে।’