ক্যালিফোর্নিয়া বিএনপির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়া বিএনপির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লস অ্যাঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে ২৫ মে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক রোজাদারের উপস্থিতিতে মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি, কারাবন্দী হাজার হাজার নেতা-কর্মীর মুক্তি কামনা করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি উপস্থিত সবাইকে খালেদা জিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানান। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।
ক্যালিফোর্নিয়া বিএনপির নবগঠিত কমিটির সভাপতি বদরুল আলম চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের পরিচালনায় খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি এবং সারা দেশের কারাবন্দী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন জিয়াউর রহমান।
শিশু ওয়াহিদা রহমান ও হাফেজ মোহাম্মদ বেলালের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলের মূল পর্ব শুরু হয়। পরে লস অ্যাঞ্জেলেস নেইবারহুড কাউন্সিল নির্বাচনে নবনির্বাচিত শহিদুল ইসলাম, কাজী মশহুরুল হুদা, লস্কর আল মামুন ও মিকাইল খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দলের সাবেক তিন সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল বাসিত ও শামসুজ্জোহা বাবলু।
ইফতারে বিএনপি নেতা আফজাল হোসেন শিকদার, নিয়াজ মোহাইমেন, মোরশেদুল ইসলাম, সাইফুল আনসারী চপল, অপু সাজ্জাদ, জুনেল আহমেদ, সালাম দাঁড়িয়া, সৈয়দ নাসিরুদ্দিন জেবুল, ইলিয়াস মিয়া, আশরাফুল আলম, শাহাদাত হোসেন, ফারুক হাওলাদার, বদরুল আলম, মারুফ খান, কোহিনূর রহমান, মোহাম্মদ রফিকুজ্জামান, দেলোয়ার চৌধুরী, মোহাম্মদ কামাল হোসেন, লোকমান হোসেন, নয়ন বড়ুয়া, মো. আব্দুল মান্নান, মো. শফিকুল ইসলাম, এ কে এম আসিফ, মো. খসরু রানা, মানিক চৌধুরী, মোয়াজ্জেম আহমেদ, লায়েক আহমেদ, শাহতাব কবির ভূঁইয়া, নাঈমুল ইসলাম চৌধুরী, হোসেন আহমেদ, রেজাউল হায়দার চৌধুরী, হুমায়ুন কবির, মিজানুর রহমান, শাহানুর কবির ভূঁইয়া, আজমউদ্দিন চৌধুরী দুলাল, সুমেন আহমেদ, সৈয়দ আলী আক্তার, রফিকুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে শাহেদ খান ঢুলী জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন। বাফলা সভাপতি শিপার চৌধুরী, বাফলা সাবেক সভাপতি ডা. আবুল হাশেম, মেজর (অব.) এনামুল হামিদ, খন্দকার আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, কমিউনিটি নেতা ড. জয়নুল আবেদীন, মোমিনুল হক বাচ্চু, আবুল ইব্রাহিম, আনন্দ মেলার মোহাম্মদ আলী, বৈশাখী মেলার হুমায়ুন কবির, ফ্রেডস শফিউল আলম বাবু, লেফটেন্যান্ট (অব.) জিয়া, রায়হান, আনিস রহমান, আশরাফ হোসেন আকবর, আকবর আলী, ফয়সল আহমেদ তুহিন, মারুফ ইসলামসহ লস অ্যাঞ্জেলেসের বহু গণ্যমান্য ব্যক্তি এ ইফতার মাহফিলে অংশ নেন।