ক্যালিফোর্নিয়া মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ক্যালিফোর্নিয়া মহিলা লীগের প্রথম সম্মেলন ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেসের টরেন্সে অনুষ্ঠিত হয়েছে। এতে মহিলা লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাহানা পারভীনকে সভাপতি ও সামিয়া আলম বৈশাখীকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ক্যালিফোর্নিয়া স্টেট মহিলা লীগের এটিই প্রথম সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহানাজ। ক্যালিফোর্নিয়া স্টেট মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহানা পারভীনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহানাজ।
সম্মেলনে বাংলাদেশ মহিলা লীগের সভাপতি সাফিয়া খাতুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবগঠিত কমিটিকে অনুমোদন দেন এবং নতুন নেতাদের নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি আলম। স্বাগত বক্তব্য দেন ক্যালিফোর্নিয়া মহিলা লীগের সভাপতি শাহানা পারভীন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ, লস অ্যাঞ্জেলেস সিটির সভাপতি মাহতাব উদ্দিন টিপু, যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ কামরুল আলম হীরা, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মাহমুদা আলম কলি, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সদস্য নুরুন্নাহার আলম, অঙ্গরাজ্যের যুবলীগের সভাপতি সুবর্ণ নন্দী তাপস ও মহিলা লীগের সদস্য হাসিনা বানু প্রমুখ।