ক্যালিফোর্নিয়া স্টেট মহিলা আ.লীগের আহ্বায়ক কমিটি গঠন

শাহানা পারভিনকে আহ্বায়ক করে অনুমোদন দেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়া স্টেট মহিলা আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ টেলিকনফারেন্সের মাধ্যমে এই কমিটি অনুমোদন দিয়েছেন।
২১ মে সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের কিং অব ইন্ডিয়া রেস্তোরাঁয় স্টেট আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ যোগ দেন। স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি কবি শাহানা পারভিনকে আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। পরে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মিজান শাহিন স্টেট মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যরা হচ্ছেন যুগ্ম আহ্বায়ক মমতাজ জাহান, হাবীবা মঞ্জুর, সামীয়া আলম বৈশাখী, রওশন চৌধুরী খুশবু, রুমানা লাকি, খোরশেদা আক্তার ও তৃষ্ণা ভাওয়াল। সদস্য মণিকা আহমেদ, ফারজানা হাসান কেয়া, রোমানা চৌধুরী (তিথি), শাহিদা হক মুন্নি, অনিকা তুবা, রটনা হোসেন, শাহিদা বাতেন, সান্ত্বনা মণ্ডল, মুন্না করিম, হোসনে আরা, মুন্নি রশিদ, রাহিমা আক্তার শেলী।
এর আগে অনুষ্ঠিত সভায় স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিক রহমান সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সহসভাপতি মিজান শাহিন।
বক্তব্য দেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, সাধারণ সম্পাদক ডা. রবি আলম, লস অ্যাঞ্জেলেস সিটি আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন টিপু ও সদ্য গঠিত আওয়ামী যুবলীগের আহ্বায়ক সুবর্ণ নন্দী তাপস, হাসিনা বানু, নুরুন্নাহার আলম, মজিবর রহমান খোকা, শওকাত চৌধুরী, সায়েদ একরামুল হক বাবু, জাকির খান, সরদার আবদুল খালেক, মিয়া আবদুর রব ও আলী আহমেদ ফারিশ।
অনুষ্ঠানে কমিউনিটির নেতা শামীম আহমেদ, ফ্রেন্ডস ক্লাব অব লস অ্যাঞ্জেলেসের চেয়ারম্যান এম কে জামান, প্রতিষ্ঠাতা শফিউল আলম বাবু, একুশে নিউজ মিডিয়ার প্রধান জাহান হাসান, এটিএন বাংলার লস অ্যাঞ্জেলেস প্রতিনিধি লস্কর মামুন, ইঞ্জিনিয়ার শফিক রহমান, আতিক রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফারহানা সাঈদ প্রমুখ।