ক্যালিফোর্নিয়ায় ভোটকেন্দ্রের কাছে গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যালিফোর্নিয়ার আজুসা শহরে গুলির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ। ছবি: রয়টার্স
ক্যালিফোর্নিয়ার আজুসা শহরে গুলির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আজুসা শহরে গতকাল মঙ্গলবার একটি ভোটকেন্দ্রের কাছে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত দুজন। ঘটনার পর ভোটকেন্দ্র বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

গুলির ঘটনাস্থল লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো যোগসূত্র আছে কি না, এমন কোনো আলামত তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেস কাউন্টি পুলিশ বিভাগের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।