ক্যালিফোর্নিয়ায় হামলাকারীদের বাড়িতে বিস্ফোরক দ্রব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যালিফোর্নিয়ায় দুই হামলাকারীর মধ্যে একজনের নাম সৈয়দ রিজওয়ান ফারুক বলে দাবি কর্তৃপক্ষের। ছবি: রয়টার্স
ক্যালিফোর্নিয়ায় দুই হামলাকারীর মধ্যে একজনের নাম সৈয়দ রিজওয়ান ফারুক বলে দাবি কর্তৃপক্ষের। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্ডিনো কাউন্টির স্বাস্থ্যসেবাকেন্দ্রে হামলাকারীদের বাড়িতে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের বাড়িতে অভিযান চালিয়ে বোমার সরঞ্জাম, অস্ত্রশস্ত্র ও হাজারো গুলি পাওয়া গেছে।
হামলার উদ্দেশ্য এখনো খুঁজে পায়নি কর্তৃপক্ষ।
গত বুধবারের ওই হামলায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন।
পরে পুলিশের গুলিতে নিহত হন দুই হামলাকারী। পুলিশ বলেছে, সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাশফিন মালিক (২৭) নামের দুজন ওই হামলা চালান। তাঁরা স্বামী-স্ত্রী বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রে দম্পতির গুলিতে নিহত ১৪