ক্রেতাদের বেশি পছন্দ বাংলাদেশি গ্রোসারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্যাংকসগিভিং ডে, ব্ল্যাক ফ্রাইডে ও সাপ্তাহিক ছুটির পর নিত্যদিনের কেনাকাটার ব্যস্ততা আবার শুরু হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি গ্রোসারি ছাড়াও অন্য একটি বড় গ্রোসারি মার্কেট ‘নিউইয়র্ক গ্রোসারি’। চীনা বংশোদ্ভূত অভিবাসীর মালিকানাধীন পরিচালিত এই গ্রোসারিতে প্রচুর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনও ভিড় করেছেন কেনাকাটায়। চার দিন ছুটির পর দেখা গেল, ক্রেতাদের কেনাকাটার ব্যস্ততা কম নয়। নিউইয়র্ক নগরের বিভিন্ন এলাকাসহ অন্যান্য অঙ্গরাজ্যের কিছু ক্রেতাও আসছেন গ্রোসারিতে। থ্যাংকস গিভিং ডে’তে আত্মীয়স্বজনের সঙ্গে পুনর্মিলনীর মতোই কেউ কেউ বেড়াতে আসছেন। স্বজনদের সঙ্গে এখানে বাজার ঘুরে দেখতে ও শখের বসেও পছন্দের পণ্য কেনাকাটা করছেন অনেকে।
জ্যাকসন হাইটসের চীনা বংশোদ্ভূত মার্কিন ও বাঙালি মালিকানাধীন বিভিন্ন গ্রোসারি বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দরদাম সম্পর্কে জানা গেল। ইত্যাদি গ্রোসারি, মান্নান গ্রোসারি, হাট বাজার ও নিউইয়র্ক গ্রোসারির মূল্য তালিকায় দেখা যায়, প্রতি পাউন্ড বরবটি বিক্রি হচ্ছে ৩.৪৯ ডলার, বড় আকারের বেগুন ১.৫৯ ডলার, চাল কুমড়া ১.৫৯ ডলার, স্কোয়াচ ১.৯৯ ডলার, গাজর ০.৯৯ সেন্টস, কাঁচা মরিচ ২.৪৯ ডলার, টমেটো ১.৪৯ ডলার, করলা ১.৯৯ ডলার, মিষ্টি কুমড়া ১.২৯ ডলার, ক্যাপসিকাম লাল ও হলুদ ৩.৪৯ ডলার, গ্রিন ক্যাপসিকাম ১.৯৯ ডলার, শিম ৩.৯৯ ডলার, পটল ৩.৯৯ ডলার, মুলা ০.৯৯ সেন্টস, আলু ১.২৯ ডলার, চিচিঙ্গা ১.৯৯ ডলার, ঝিঙে ২.৪৯ ডলার, বেগুন ১.৪৯ ডলার, বাঁধা কপি ০.৯৯ সেন্টস, পেঁপে ০.৯৯ সেন্টস, লাউ ১.৫৯ ডলার, শালগম ১.৪৯ ডলার, শসা ১.৪৯ ডলার, লম্বা বেগুন ২.১৯, কাচা হলুদ ৩.৯৯ ডলার এবং আলু ২ পাউন্ড (এক ব্যাগ) ১.০০ ডলার ও পেঁয়াজ ১.২৯ ডলার, লেটুস ১টির মূল্য ২.৯৯ ডলার, ফুলকপি প্রতি পিস ৩.৪৯ ডলার।
মাছ, মাংস ও চিংড়ির দাম: মধ্যম সাইজের লাল রঙের চিংড়ি ০.৭৫ পাউন্ড ৯.০০ ডলার, সাদা চিংড়ি ০.৭৫ পাউন্ড ৮.৪৯ডলার, গলদা চিংড়ি ১১.৯৯ ডলার, তেলাপিয়া ফিলেট ১ পাউন্ড ৪.৯৯ পউন্ড, খোলা চিংড়ি ৬.৯৯ ডলার, চিতল ১ পাউন্ড ৩.৯৯ ডলার, তেলাপিয়া (রেগুলার) ৩.৪৯ ডলার, চিতল ৩.৯৯ ডলার, ইলিশ ১ কেজির বেশি ওজনের প্রতি পাউন্ড ১১.৯৯ ডলার, ৭০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি পাউন্ড ৫.৯৯ এবং রূপ চাঁদা মাছ প্রতি পাউন্ড ৭.৯৯ ডলারে বিক্রি হচ্ছে।
মুরগি একদম নতুন প্রতি পাউন্ড ৪.৯৯ ডলার, গরুর মাংস হাড্ডিসহ ২.৯৯ ডলার, হাড্ডি ছাড়া ৪.২৯ ডলার। ডিম মধ্যম আকার প্রতি ডজন ২.২৯ ডলার, বড় সাইজের ১.৯৯ ডলার, ভোজ্য তেল ৩ গ্যালন ৯.৯৯ ডলার দামে বিক্রি হচ্ছে।
ফলের মূল্য: কালো আঙুর প্রতি পাউন্ড ২.৭৯ ডলার, পাকা পেঁপে ১.৪৯ ডলার, বড় কলা ০.৫৯ সেন্টস, লটকন ১ পাউন্ড ৪.৯৯ ডলার, গ্রিন আঙুর ৩.৪৯ ডলার, কালো পাম ২.১৯ ডলার, কমলা ২.৪৯ ডলার, ডালিম ৩টি ৪.৫০ ডলার, স্ট্রবেরি ১ বক্স (ছোট) ৩.৯৯ ডলার, আম ৩টি ৫.৯৯ ডলার, আপেল ৫টি দাম ৪.৯৯ ডলার, আনারস প্রতি পিস ২.৯৯ ডলার।
বাজারে কথা হয় কয়েকজন ক্রেতার সঙ্গে। অ্যাস্টোরিয়া থেকে বাজার করতে এসেছেন শফিকুর রহমান ও তাঁর স্ত্রী শিরিন রহমান। তাদের সঙ্গে কথা বলে এখানের বাজারের দাম–দর ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানা গেল। নিউইয়র্ক গ্রোসারিতে তাঁরা বাজার করেন মাঝে মাঝে, কারণ এখানে দেশীয় মাছ ও সবজি ছাড়াও অন্যান্য দেশের জিনিস পাওয়া যায়। কিন্তু বাংলাদেশি দোকানগুলোতে তারা রেগুলার বাজার করেন।
নাম বলতে অনিচ্ছুক ভারতীয় একজন ক্রেতা বললেন, নিউইয়র্ক গ্রোসারি ও বাঙালি গ্রোসারিতে বাজার করে তিনি তৃপ্তি পান। তাই এসব গ্রোসারিতে সব সময় বাজার করেন।