ক্লাস্টার বোমা ব্যবহার বন্ধের আহবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটকে ক্লাস্টার বোমা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউইয়র্কভিত্তিক ওই সংস্থার গবেষক ওলে সোলভাং বলেন, ইয়েমেনের সংঘাতে ক্লাস্টার বোমার ব্যবহার বেসামরিক লোকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। জোট বাহিনীর শিগগিরই এই ধরনের বোমার ব্যবহার বন্ধ করা উচিত। এইচআরডব্লিউ জানিয়েছে, তাদের গবেষকেরা ইয়েমেনে জোট বাহিনীর হামলা চালানো চারটি স্থান পরিদর্শন করেছেন এবং তাঁরা সেখানে অবিস্ফোরিত ক্লাস্টার বোমার সন্ধান পেয়েছেন।
এএফপি