প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত শনিবার জানিয়েছে, আফগানিস্তানের কুনদুজ শহরে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে বিমান হামলায় হতাহত ব্যক্তিদের পরিবারকে তারা ক্ষতিপূরণ দেবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হাসপাতালটি মেরামতেও অর্থ দেবে তারা। গত ৩ অক্টোবর কুনদুজ শহরে মার্কিন বিমান হামলায় হাসপাতালটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে নিহত হয় ২২ জন। ঘটনাটি আন্তর্জাতিকভাবে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এমএসএফ ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দেয়। গত মঙ্গলবার ওই হাসপাতালে বিমান হামলার ঘটনায় ভুল স্বীকার করে যুক্তরাষ্ট্র। পরদিন এমএসএফ-প্রধানের কাছে ক্ষমা প্রার্থনা করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
রয়টার্স