খন্দকার আলী রেজার মৃত্যুতে শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) প্রতিষ্ঠাতা সদস্য শারমিন রেজার বাবা খন্দকার আলী রেজার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রেসক্লাব।
এবিপিসির সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। মরহুম খন্দকার আলী রেজা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর ই ওয়াজিদ শিবলীর শ্বশুর।
আইনজীবী ও প্রবীণ রাজনীতিক খন্দকার আলী রেজা বার্ধক্যজনিত কারণে ৪ মার্চ ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গণআজাদী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।