খলিল বিরিয়ানি হাউসের ইফতার মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতার অনুষ্ঠানের মঞ্চে অতিথিরা
ইফতার অনুষ্ঠানের মঞ্চে অতিথিরা

নিউইয়র্কে খলিল বিরিয়ানি হাউস, খলিল হালাল চাইনিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে খলিল’স ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্যানারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খলিল বিরিয়ানি হাউস, খলিল হালাল চাইনিজ অ্যান্ড খলিল পার্টি সেন্টারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশিষ্ট রন্ধনশিল্পী মো. খলিলুর রহমান। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টারলিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, সিপিএ আহাদ আলী, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক নজরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ইউএসএনিউজঅনলাইন ডটকম ও সাপ্তাহিক জনতার কণ্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, এশিয়ান মাল্টি সার্ভিসের কর্ণধার সাইদুর রহমান লিংকন, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, ডেমোক্রেটিক দলের প্রাথমিক বাছাইয়ে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিউইম্যান পদপ্রার্থী মেরী জোবাইদা, প্রকৌশলী আবুল বাশার, কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহেদ আহমেদ, এ ইসলাম মামুন, মো. মোতাসিন বিল্লাহ তুষার, জালাল চৌধুরী, সামাদ মিয়া জাকের, মো. হারুন ভূঁইয়া, মো. কামরুজ্জামান বাবু, মো. মামুনুর রশীদ, দেলোয়ার হোসেন, মুকিত চৌধুরী, আবদুল জে খান, কামাল উদ্দিন, শামসুদ্দিন জাফর, স্বপনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ আবদুল কাদির। বিশেষ মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। হাফিজ আবদুল কাদির পবিত্র কোরআন ও হাদিসের আলোকে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে খলিল বিরিয়ানি হাউসের কর্ণধার মো. খলিলুর রহমান অতিথিদের ধন্যবাদ জানান।