খাদ্যসামগ্রী বিতরণে কুমিল্লা সোসাইটির দুই টিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যসামগ্রী বিতরণে কুমিল্লা সোসাইটির একটি টিম।
খাদ্যসামগ্রী বিতরণে কুমিল্লা সোসাইটির একটি টিম।

মহামারি করোনা মোকাবিলায় ‘পাশে আছি, থাকব’ স্লোগান নিয়ে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সিনিয়র সহসভাপতি মো. মনিরুল আলম ও সাধারণ সম্পাদক আ স ম খালেদুর রহমানের নেতৃত্বে একাধিক মোবাইল টিম নিউইয়র্ক নগরে কমিউনিটির জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
২১ মার্চ কুমিল্লা সোসাইটি এই কর্মসূচি পালন করেন। সামাজিক প্রচেষ্টার অংশ হিসেবে আবদুল্লাহ আল রেজার সার্বিক তত্ত্বাবধানে এতে অংশ নেন মফিজুল ইসলাম ভূঁইয়া, মো. আবুল হোসেন, সাইদুল ইসলাম, মো. হাবিব উল্লাহ, মো. নজরুল ইসলাম, জামিল মিয়াজী, জাহিদুর রহমান প্রমুখ।

কর্মসূচিকে সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন আমেরিকায় বাংলাদেশি কমিউনিটি বন্ধু কুমিল্লার কৃতি সন্তান ডা. ফেরদৌস খন্দকার, সংগঠনের সভাপতি ডা. আলী আহমেদ ও সহসাধারণ সম্পাদিকা তাছলিমা পাটোয়ারী।
কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের এই ক্ষুদ্র প্রয়াস সার্থক করতে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দুইটি মোবাইল টিম নিউইয়র্ক নগরের বিভিন্ন বাড়িতে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়।
সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকতে www.facebook.com/CumillaSocietyofUSAInc অনুসরণ ও ইমেইলে ([email protected]) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।