
বিএনপির নেতা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যেকোনো মূল্যে জেল থেকে মুক্ত করা হবে। সরকার তিন বারের একজন প্রধানমন্ত্রীকে যেভাবে আটকে রেখেছে তা আজ বিশ্ববাসী দেখছেন এবং এর কঠোর সমালোচনা করছেন। ২০ মে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র যুবদল আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে জয়নাল আবদিন ফারুক এসব কথা বলেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জাকির এইচ চৌধুরী। নির্দেশনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ।
ইফতার মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানসহ সারা বাংলাদেশে বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের জন্য দোয়া করা হয়। যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক মো. আবুল কাশেমের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিএনপির সহআন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন। অন্যদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ডা. মজিবুর রহমান মজুমদার, আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, কামাল সাইদ মোহন, কামাল পাশা বাবুল, মো. জসিম ভূঁইয়া, আহবাব হোসেন চৌধুরী, শামীম মাহমুদ মিজান, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া, মো. সোহরাব হোসেন, খলকুর রহমান, বি এম বাদশাহ, জাহাঙ্গীর আলম জয়, ইউসুফ আলী, মোহাম্মদ মাইনুদ্দিন, আফসার উদ্দিন, আরশাদ খান, লাল মিয়া, সোহাগ আফসার, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, সাবেক ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আলী, আবদুল কুদ্দুস, বশীর আহমেদ, বাসেত রহমান, ফারুক চৌধুরী, শাহানা বেগম, গোলাম ফারুক শাহীন, জাহাঙ্গীর সরওয়ার্দী, এবাদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, হেলালুর রহমান হেলাল, নাসিম আহমেদ, তানভীর হাসান খান প্রিন্স, মোতাহার হোসেন, ডা. জাহিদ দেওয়ান শামীম, ডা. মো. তারেক জামান, আলমগীর খান আলম, সাইফুর খান হারুন, মো. আফসার, ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, মাওলানা আবুল কালাম, আকবর হোসেন স্বপন, শিরিন বেগম, সামিরা সুলতানা, রাশেদা আহমেদ, লিলি সাবরিন, আফরোজা আহমেদ রোজী, এলিজা আক্তার মুক্তা, সুলতানা খানম, রওশন আরা বেগম, ফরিদ খন্দকার, সায়েম আহমেদ, ফাহিম শাকিল অপু, সুমন আহমেদ, শাহবাজ আহমেদ প্রমুখ।