
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলমুক্ত করা। তাঁকে জেলমুক্ত করা না গেলে দল এবং দেশ রক্ষা করা যাবে না।
২৬ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ছাত্রদল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিনা অপরাধে এক বছরেরও বেশি সময় ধরে জেলে বন্দী হয়ে আছেন। তাঁকে চিকিৎসাও দেওয়া হচ্ছে না। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
সাইফুর খান হারুনের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা ফাহিম শাকিল অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, গেস্ট অব অনার ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, বিএনপি নেতা আহবাব চৌধুরী খোকন, এলিজা আক্তার মুক্তা, তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবাদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, সোহরাব হোসেন, খলকু রহমান, বোরহান উদ্দিন, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, বি এম বাদশাহ, আবু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছাত্রদলের নেতা শাহবাজ আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী আবু জাফর, ফরিদ খন্দকার, সায়েম আহমেদ, তাহমিদ খান, সুমন আহমেদ, জাইদুল হক চৌধুরী, শাহ জালাল রাকিব, সাকিব আহমেদ, জুয়েল আহমেদ কনক, হাবিব জুয়েল, নজরুল ইসলাম, ছদরুন মিয়া, ইকবাল আহমেদ, ইয়াসিন আহমেদ, তাহমিদ, এনামুল হক মান্না, নিল মিয়া মুন্না, সেলিম আলী, আলম রাফছান, অনিক প্রমুখ।
ইফতার ও দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আবদুল লতিফ সম্রাট বলেন, খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতির শিকার। অনেকটা বিনা অপরাধে তিনি কারাভোগ করছেন। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে দল এবং দেশ রক্ষা করতে হবে।
গিয়াস আহমেদ বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খালেদা জিয়াকে জেলমুক্ত করা। তাঁকে জেলমুক্ত করা না গেলে দল এবং দেশ রক্ষা করা যাবে না।
দেলোয়ার হোসেন বলেন, আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। আন্দোলন করে তাঁকে মুক্ত করতে হবে।