খালেদা জিয়ার আরোগ্য ও কারামুক্তি কামনায় দোয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও কারামুক্তির জন্য নিউইয়র্কে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর বিএনপি ব্রঙ্কস শাখার উদ্যোগে বাদ জুমা নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই মাহফিলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এ এস এম কিবরিয়ার আত্মার মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ ও সোলায়মান ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, বিএনপির নেতা সিরাজুল ইসলাম, ব্রঙ্কস বিএনপির নেতা তারেক আহমেদ, আবদুর রহিম, সুয়েব আহমেদ, মুক্তাদির হোসেন, মশকুরুল হক, হারুনুর রশীদ, আবদুল মালেক, রুকন হাকিম, শাহ রুবেল আহমদ, বদরুল আহমেদ, তানিম চৌধুরী, আরিফ আহমেদ প্রমুখ। দোয়া মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মো. মাসহুদ ইকবাল মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। বিশেষ দোয়া মোনাজাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য, কারামুক্তি এবং সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও এ এস এম কিবরিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ দেশ, জাতি, ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়।