খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা
দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে নেতা-কর্মীরা এই আহ্বান জানান।
২৭ জানুয়ারি জ্যাকসন হাইটস জামে মসজিদে বাদ এশা এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ, দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কাজী আজম, ফিরোজ আহমেদ, শাহাদত হোসেন, এমলাখ হোসেন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বিএনপির নেতা এবাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরোয়ার্দী, যুবদলের নেতা আহবাব হোসেন চৌধুরী, আমানত হোসেন, শামীম মাহমুদ, নিউইয়র্ক স্টেট যুব দলের সভাপতি কাজী আমিনুল ইসলাম, বি এম বাদশাহ, সাইফুর খান, পারভেজ সাজ্জাদ, খলকুর রহমান, উত্তম বণিক, আনোয়ারুল হক, মো. মহসিন, এমদাদ তরফদার, সোহাগ আফসার, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
সভায় বক্তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির পাশাপাশি তাঁর কারামুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানান। তাঁরা বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র এবং দেশ রক্ষা করা যাবে না। তারা বিএনপির কেন্দ্রীয় কমিটিকে খালেদা জিয়ার মুক্তিতে আন্দোলন কর্মসূচি দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তারা ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালকে ভোট দেওয়ারও আহ্বান জানান।