খালেদার মুক্তির দাবিতে নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবাদ সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল নিউইয়র্ক স্টেটের নেতা–কর্মীরা
প্রতিবাদ সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল নিউইয়র্ক স্টেটের নেতা–কর্মীরা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নিউইয়র্ক স্টেট।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ জুলাই জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টের পার্টি হলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের সভাপতি ও ভোলা জেলা বিএনপির সহ শিল্পবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর এম. আলম।

সভা সঞ্চালনা করেন নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা রফিকুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।

প্রধান অতিথি রফিকুল ইসলাম দুলাল তাঁর বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল নিউইয়র্ক স্টেট, যুক্তরাষ্ট্র সব পর্যায়ের শ্রমিক শ্রেণি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম. আলম বলেন, ৯০-এর আন্দোলনে এরশাদ সরকারের পতনে শ্রমিক দলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাই বর্তমানে খালেদা জিয়াকে মুক্ত করতে হলে বাংলাদেশ শ্রমিক দলের ৯০-এর মতো আন্দোলন করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন—নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, স্টেট বিএনপির সহসভাপতি দেওয়ান কাউসার, নিউইয়র্ক শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. মোস্তাক আহমেদ, নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের

সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের মহিলা সম্পাদক জিনাত রেহানা রিনা, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলি মণ্ডল, নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোসলে উদ্দিন মুসা, নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের সহ আন্তর্জাতিক সম্পাদক মো. রুহুল আমিন প্রমুখ। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মো. আতাউর রহমান, ইউসুফ আলি তালুকদার, মো. মাহাবুবুর রহমান, মো. পাবেল মিয়া, মো. জহিরুল ইসলাম, মো. আলম আলম, আবুল কালাম সরকার, মো. রাইসুল ইসলাম খান, মো. হাসান, মো. আলম, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভাপতি জাহাঙ্গীর এম. আলম সবাইকে প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান এবং নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।