খেলনা পিস্তল দেখে পুলিশের গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলনা পিস্তলকে আসল মনে করে ২১ বছরের এক তরুণকে গুলি করেছে পুলিশ। ১৪ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে ব্রঙ্কসের ১৬৭ স্ট্রিট ও গ্রান্ট অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, ওই সময়
রাস্তায় চলাচলরত মানুষজনের দিকে পিস্তল তাক করেছিলেন ওই তরুণ। পিস্তলের মাথায় ছুরি লাগানো ছিল। পুলিশ এটি দেখে ঘটনাস্থলে যায়। পুলিশ কর্মকর্তারা যখন তাঁর কাছে পৌঁছান, তখন তরুণটির হাতে অস্ত্র ছিল। এ অবস্থায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। কিন্তু পরে দেখা যায় তরুণের হাতের অস্ত্রটি ছিল খেলনা।
পুলিশের গুলিতে গুরুতর আহত তরুণটির নাম প্রকাশ করা হয়নি। লিংকন হাসপাতালে ওই তরুণ চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।