প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট খোরাসান গোষ্ঠীর নেতা সানাফি আল-নাসর নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এ বিমান হামলা চলে। আল-কায়েদা ও খোরাসান গোষ্ঠীর জন্য অর্থের প্রধান জোগানদাতা হিসেবে কাজ করতেন সানাফি। গত রোববার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আল-নাসর আগে ইরানভিত্তিক আল-কায়েদার হয়ে কাজ করতেন। ২০১২ সালের দিকে এ সংগঠনটির জন্য অর্থের জোগান দেওয়ার কাজ শুরু করেন তিনি। সানাফি সৌদি আরবের তালিকাভুক্ত সন্ত্রাসী।
রয়টার্স