গণহত্যা চালিয়েছে আইএস: কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরাক ও সিরিয়ায় খ্রিষ্টান, ইয়াজিদি ও শিয়া সম্প্রদায়ের ওপর গণহত্যা চালিয়েছে ইসলামিক স্টেট। তারা স্বঘোষিতভাবেই সেটা করছে। দুই দেশে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় জঙ্গি সংগঠনটি মানবতাবিরোধী অপরাধও চালিয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তাঁর এই ঘোষণায় মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা তিনি জানাননি। তাদের নির্মূল করতে যুক্তরাষ্ট্র সব চেষ্টাই করবে বলে তিনি জানান।
এএফপি