প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান ছাড়ার আগে নিজের আসনে বসে জটিল অঙ্ক কষছিলেন অর্থনীতির এক অধ্যাপক। দুর্বোধ্য গণিত অঙ্ক দেখে তাঁকে সন্ত্রাসী পরিকল্পনার সাংকেতিক নকশা ভেবে বসলেন পাশের আসনে বসা এক নারী সহযাত্রী। আর সে সন্দেহের জেরে ঝাড়া দুই ঘণ্টা দেরি হয়ে গেল বিমানটি ছাড়তে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গিদো মেনজিও বৃহস্পতিবার ফিলাডেলফিয়া থেকে কানাডার অন্টারিও যাওয়ার জন্য এয়ার উইসকনসিনের একটি ফ্লাইটে রওনা হন। অধ্যাপক মেনজিওর অঙ্ক কষা দেখে পাশের আসনে বসা ওই নারী বিমানের এক কর্মীর কাছে একটি সতর্কতাসূচক চিরকুট পাঠিয়ে দেন। তারপরই শুরু হয় তল্লাশি আর জিজ্ঞাসাবাদ। দুই ঘণ্টা পর নিশ্চিত হওয়া গেল সব ঠিক আছে। তারপর বিমান ছাড়ল। ওই নারী যাত্রী বলেছেন, অধ্যাপককে জটিল হিসাবনিকাশ করতে দেখে একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করছিলেন।
বিবিসি