গণিতবিদ ন্যাশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী গণিতবিদ জন ন্যাশ (৮৬) ও তাঁর স্ত্রী অ্যালিসিয়া ন্যাশ গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যম গতকাল রোববার এ খবর নিশ্চিত করেছে। ন্যাশের জীবনকাহিনি নিয়ে নির্মিত চলচ্চিত্র এ বিউটিফুল মাইন্ড অস্কার পুরস্কার পায়। গেম থিওরিসহ গণিতে বড় বড় অর্জন এবং সিজোফ্রেনিয়া রোগের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের ঘটনাগুলো ওই চলচ্চিত্রে তুলে ধরা হয়। নামী এই গণিতবিদ ১৯৯৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। চলতি সপ্তাহেই তিনি গণিতের আরেকটি মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাবেল প্রাইজ গ্রহণ করেন।
বিবিসি