গাঁজা নিয়ে ভোট ৫ অঙ্গরাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে ভোটাররা পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি বিনোদনের জন্য গাঁজা সেবনের বৈধতা দেওয়া হবে কি না, সে ব্যাপারেও ভোট দেবেন। অঙ্গরাজ্যগুলো হলো ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, মেইন, অ্যারিজোনা ও নেভাদা। এ ছাড়া মন্টানা, ফ্লোরিডা ও নর্থ ডাকোটা—এই তিন অঙ্গরাজ্যে বিকল্প ওষুধ হিসেবে গাঁজা সেবন করা যাবে কি না, সে বিষয়ে ভোটাররা সিদ্ধান্ত দেবেন। এসব রাজ্যের ব্যালটে প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি গাঁজা সেবনের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে।
যুক্তরাষ্ট্রে ফেডারেল আইন অনুযায়ী বিনোদনের উদ্দেশ্যে গাঁজা সেবন অবৈধ। তবে সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে এই মাদক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে দেশটির অর্ধেকের বেশি রাজ্যে বিকল্প ওষুধ হিসেবে গাঁজা সেবন বৈধ। আর কলোরাডো, ওয়াশিংটন, আলাস্কা ও অরেগন এবং কলাম্বিয়ার কিছু এলাকায় বিনোদনমূলক গাঁজা সেবন বৈধ।