গাছ থেকে পড়ে মৃত্যু হয় লুসির?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লুসি’ নামে পরিচিত আধুনিক মানুষের প্রাচীন পূর্বসূরি নারী গাছ থেকে পড়ে মারা গিয়েছিলেন বলে মনে করছেন বিজ্ঞানীরা। লুসির ৩২ লাখ বছরের পুরোনো কঙ্কালের নতুন পরীক্ষা-নিরীক্ষার পর নেচার-এ প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাষ্ট্র ও ইথিওপিয়ার গবেষকেরা বলেছেন, মানুষ উঁচু থেকে পড়ে গেলে হাড়ে যে ধরনের ক্ষত দেখা যায়, লুসির হাড়ের সিটি স্ক্যানে সেই ধরনের ক্ষত পাওয়া গেছে। লুসির ফসিল মেলে গাছে ভরা একটি প্লাবন সমভূমিতে। তাই ধারণা করা হচ্ছে, গাছের একটি ডালই হয়েছিল তাঁর শেষ আশ্রয়। এ থেকে এ ধারণা জোরালো হচ্ছে যে লুসির প্রজাতি অস্ট্রালোপিথেকাস আফারেনসিস অন্তত কিছু সময়ের জন্য গাছে কাটাত।
বিবিসি