গাজীপুর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের সদস্যরা
সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের সদস্যরা

নিউইয়র্ক অন্যতম বৃহৎ সংগঠন গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনার ও উপদেষ্টামন্ডলীর অক্লান্ত পরিশ্রমে ২০২০-২০২১ মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন ও বাইবেল পাঠ করা হয়। প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে ও সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সংগঠনের নানা কর্মকাণ্ড তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল মনসুর খান, সঞ্চালনায় ছিলেন নির্বাচন কমিশনের সদস্যসচিব, সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কবর প্রজেক্ট কমিটির আহ্বায়ক ও গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য সিরাজুল মোড়ল। নির্বাচন প্রক্রিয়া, সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্তসহ বিভিন্ন বিষয়ে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, নির্বাচন কমিশনের সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া, নাঈম আহমদ, হুমায়ুন আহমদ, এনাম আহমদ ও মেহেদী হাসান, উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ জোবায়ের আলম।

প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর খান ব্যাপক উৎসাহ ও করতালির মাধ্যমে ২০২০-২০২১ মেয়াদে নতুন কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এঁরা হলেন—সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহসভাপতি ফয়েজুল ফরহাদ, সহসভাপতি তাসলিমা আহম্মদ, এমডি এ জুয়েল, সহসভাপতি গাজী এস এ জুয়েল ও সহসভাপতি মতিন সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ অরুণ খান, সহসাধারণ সম্পাদক লুৎফর রহমান ও মোহাম্মদ ইসহাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ আল মুরাদ; প্রচার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মমিন; মহিলা বিষয়ক সম্পাদিকা রত্না রোজারিও; ক্রীড়া সম্পাদক মো. মাসুম শিকদার; দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ্‌ আলম; সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুর রহমান; শিক্ষা সম্পাদক মো. গাজী জাকির হোসেন; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদিকা কামরুন নাহার খানম; আপ্যায়ন সম্পাদক ওয়াহিদ নেওয়াজ; সদস্য সাজেদা আক্তার, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও বুলবুল আহমেদ ফকির।