গাড়ি চোরে নেওয়ায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাভিস কভাপিল কখনোই ভাবেননি অংশ নেওয়ার আগেই তাঁর কার রেস শেষ হয়ে যাবে। গতকাল শুক্রবার কার রেস হওয়ার কথা ছিল। কিন্তু হোটেলের পার্কিংয়ের স্থান থেকে সকালেই রেসিং কারটি চুরি হয়ে গেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ৩৮ বছর বয়সী ওই মার্কিন নাগরিক এক দশকের বেশি সময় ধরে কার রেসে অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টোক কার অটো রেসিংয়ে (এনএএসসিএআর) এখন পর্যন্ত তাঁর সর্বোচ্চ অর্জন ২৩ তম স্থান।
এদিকে চুরি হওয়া তাঁর স্ট্রিন্ট কাপ সিরিজের গাড়িটি ছোট একটি ভিডিওসহ টুইট করেছেন কভাপিল। টুইটারে তাঁর আকুতি, ‘আটলান্টার আশপাশে কেউ আমার গাড়িটি পেলে জানাও।’
কভাপিলের দলের বিকল্প কোনো গাড়ি নেই। তাই বাধ্য হয়েই রোববারের প্রতিযোগিতার কুইকট্রিপ ৫০০ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তিনি।