গাড়িতে ৮০০ বুলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউসে গত সপ্তাহে নিরাপত্তা ভেঙে ঢুকে পড়া ওমর গনসালেসের গাড়িতে ৮০০টি বুলেট ছিল। মার্কিন এক ফেডারেল আদালতে গত সোমবার সরকারি কৌঁসুলি ডেভিড মাড এ কথা জানান। পুলিশ গনসালেসের গাড়িতে গুলি ছাড়াও দুটি কুড়াল ও একটি দা পেয়েছে। হোয়াইট হাউসের বেড়া টপকে মাঠ পার হয়ে দরজা পর্যন্ত চলে যাওয়ার অপরাধে গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাড আদালতকে জানান, ৪২ বছর বয়সী গনসালেসকে এর আগে গত জুলাই মাসে বেপরোয়া গাড়ি চালানোর সময় ১১টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। গত আগস্টেও হোয়াইট হাউসের পাশ দিয়ে একটি কুড়াল নিয়ে যাওয়ার সময় তাঁকে থামানো হয়। গনসালেস ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন।
আল-জাজিরা