গাড়ির লাইসেন্স প্লেট শনাক্ত করার কাজ শুরু আইসিইর
গাড়ির লাইসেন্স প্লেট দিয়ে চালক শনাক্তকরণ এবং চালকের সব তথ্য নেওয়ার কাজ শুরু করেছে আমেরিকার ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। একইসঙ্গে অভিবাসন বিভাগ আমেরিকাজুড়ে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণের কাজ শুরু করছে। এর ফলে ব্যক্তির অধিকার ও স্বাধীনতা রক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠন ও ব্যক্তি প্রকাশ করেছে। নতুন ব্যবস্থায় আমেরিকাজুড়ে আইসিই কোটি কোটি লাইসেন্স প্লেটের রেকর্ড ও এদের অবস্থান শনাক্ত করতে পারবে, যা সংশ্লিষ্ট মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
গাড়ির লাইসেন্স প্লেট পড়ার একটি যন্ত্রের (প্লেট রিডার) মাধ্যমে গাড়ির লাইসেন্স প্লেট শনাক্ত করা যাবে। লাইসেন্স প্লেট রিডার থেকে পাওয়া তথ্যের সাহায্যে আইসিই তাদের তদন্ত ও অনুসন্ধান চালাতে পারবে। তবে ডেটা শনাক্তকারী যন্ত্রের মালিক কোম্পানির মুখপাত্র ড্যানি বেনেট এক বিবৃতিতে বলেন, তাদের কোম্পানির ভিজিল্যান্ট সলিউশনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মতে আইসিই লাইসেন্স প্লেট ডেটাবেইস গড়তে চাচ্ছে না। বলা হয়েছে, তাদের সংস্থা এ ধরনের কোনো তথ্য সংগ্রহ করবে না কিংবা জাতীয় বা বেসরকারি প্রতিষ্ঠানকে ডেটাবেইস দেবে না।
অন্যদিকে ভিজিল্যান্ট আইসিইর সঙ্গে কোনো ধরনের চুক্তির কথা অস্বীকার করেছে। কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘কোনো ধরনের চুক্তির বিস্তারিত বিষয় অন্য কাউকে না দেওয়ার স্বাধীনতা কোম্পানির রয়েছে। এটি আমাদের কোম্পানি, আমার অংশীদার ও গ্রাহকদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির একটি বৈশিষ্ট্য।’
‘ভেহিক্যালস রিপ্রশেসন এজেন্সিজ’ এবং অন্যান্য বেসরকারি গোষ্ঠীর মতো ভিজিল্যান্ট সলিউশনের অংশীদারদের ২০০ কোটির বেশি লাইসেন্স প্লেটের চমৎকার ডেটাবেইস রয়েছে। এ ছাড়া স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গেও ভিজিল্যান্টের অংশীদারত্ব রয়েছে। এরা প্রায়ই ক্যামেরা সংযোজিত পুলিশের গাড়ির সহযোগিতায় বহু তথ্য সংগ্রহ করে থাকে। ব্যাপক গাড়ি শনাক্তকরণ নেটওয়ার্কের মাধ্যমে প্রতি মাসে ১০ কোটি গাড়ির অবস্থান, সময়, তারিখ নির্ণয় করা যায়। এর সঙ্গে জিপিএসও অবস্থান নির্ণয়ে সমন্বয় সাধন করে।
ব্যক্তিগত অধিকার নিয়ে সোচ্চার ব্যক্তি ও সংগঠনের প্রশ্ন, আমরা কী এমন সমাজে বাস করছি যেখানে সরকার এমন ধরনের অবকাঠামো তৈরি করছে যা আমাদের সবার গতিবিধি অনুসরণ করবে?
আইসিইর প্রতিনিধিরা দুই উপায়ে তাদের সন্দেহ দূর করতে ডেটাবেইস খুঁজতে পারেন। এর একটি হচ্ছে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির পাঁচ বছরের লাইসেন্স প্লেটে চিহ্নিত সুনির্দিষ্ট জায়গার বাসিন্দাদের পরিচিতি ও চলাচলের বিস্তারিত রেকর্ড ও তথ্য সংগ্রহ। কোনো যানবাহনের অতীতে কোনো স্থানে অবস্থান শনাক্ত করা গেলে স্বাভাবিকভাবেই কোনো ধরনের অপরাধের অনুসন্ধান কিংবা তাদের গতিরোধ কিংবা প্রতিরোধে সহায়তা করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কোনো ঘটনার উত্তেজনা স্তিমিত হয়ে গেলেও সংশ্লিষ্ট তথ্যের প্রাপ্তি বিষয়টিকে সহজ করে তুলতে পারে।
বিশেষ কোনো নতুন প্লেটের রেকর্ড পাওয়া গেলে আইসি এজেন্টরা তাৎক্ষণিক ই-মেইল সতর্কীকরণ বার্তা পাবেন। এ সতর্কীকরণ ভিজিল্যান্টের সংশ্লিষ্ট ব্যবস্থায়ও পাঠানো যাবে। গোপনীয়তা মূল্যায়নানুযায়ী একটি হট লিস্টে সর্বোচ্চ দুই হাজার ৫০০ লাইসেন্স প্লেট আপলোড করা যাবে। অবশ্য কতবার নতুন নতুন তথ্য সংযোজন করা যাবে তার বিস্তারিত ঠিক করা হয়নি। পুলিশের ক্যামেরায় কিংবা টোল প্লাজায় রিডার যন্ত্রে তথ্যের বন্যা বয়ে যাওয়ার কথা।
আইসিইকে দেওয়া এ যানবাহন তথ্য অপরাধীদের ছাড়াও অবৈধ অভিবাসী বিতাড়নের জন্য ব্যবহার করতে পারবে। কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে এর ব্যবহার করতে পারে বলে দুশ্চিন্তা সৃষ্টি বাড়ছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কর্মকর্তারা অবৈধ অভিবাসীদের নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে পরিচিত নগরগুলোতে ব্যাপক বিতাড়নের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না। নিউইয়র্কে কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, তারা তাদের তৎপরতার জন্য বিতাড়নের বিশেষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। স্বয়ংক্রিয়ভাবে লাইসেন্স প্লেট চিহ্নিত করার কারণে বিশেষ বিশেষ ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে পরিণত করার তৎপরতা আরও জোরদার হচ্ছে।
নাগরিক অধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলো এ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছে। অভিবাসন নীতিবিষয়ক বর্ষীয়ান বিশ্লেষক জ্যায়ে স্টেইনলি বলেন, আমাদের সমাজে গুজব ছড়ানোর বহু লোক রয়েছে। সমাজের বাসিন্দা হিসেবে আমাদের লক্ষ্য এসব লোককে খুঁজে বের করা। আমাদের সরকার এমন অবকাঠামো তৈরি করছে যাতে সবাইকে শনাক্ত করা যায়।
সংশ্লিষ্ট সংস্থার অনেক বছরের চেষ্টা-তদবিরের ফলে নতুন লাইসেন্স প্লেট রিডার চুক্তি হয়েছে। ভিজিল্যান্ট ব্যবস্থা অবৈধ ও কাগজপত্রবিহীন অভিবাসীদের শনাক্ত করতে কতখানি ফলদায়ক ও কার্যকর হবে—আইসিই প্রথম ২০১২ সালে তা পরীক্ষা করেছিল। দুই বছর পর সংস্থাটি প্রযুক্তিটির জন্য প্রকাশ্য প্রস্তাব রাখে। এর ফলে জনগণের অধিকার সংরক্ষণকারী গোষ্ঠীগুলো প্রতিবাদে সোচ্চার হয়। ফলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই প্রস্তাব বাতিল করে। ২০১৫ সালে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ মর্মে আরেকটি দরপত্র আহ্বান করে। যদিও আইসিইর জনৈক প্রতিনিধি বলেছিলেন, ওই প্রস্তাবের ব্যাপারে কোনো চুক্তি হয়নি। ২০১৭ সালের ২৭ ডিসেম্বর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ লাইসেন্স প্লেট রিডার প্রযুক্তির প্রাইভেসি অ্যাসেসমেন্ট নবায়ন করে।
নতুন নিয়ম আইসিইর নজরদারি ওপর কিছু বিধি-নিষেধ আরোপ করে। অনেক সংস্থার মতো আইসিই ভিজিল্যান্স ব্যবস্থাপনায় নতুন ডেটা আপলোড করতে পারবে না, কেবল আগে ছিল এমন ডেটা স্ক্যান করতে পারবে। বাস্তবে এর অর্থ দাঁড়াল, ভিজিল্যান্ট ব্যবস্থার সঙ্গে সংযোগ রয়েছে এমন ক্যামেরা একটি গাড়িকে চিহ্নিত করতে পারবে কিন্তু অতীতে চলাচলকারী গাড়িকে শনাক্ত করতে পারবে না। বাস্তবে হট লিস্টে থাকা ডেটা এক বছর পর মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে।
এতত্সত্ত্বেও সমালোচকদের বড় দুশ্চিন্তা হলো, সরকার এমন একটি ভিজিল্যান্ট নেটওয়ার্ক সংযোজন করছে। এর ফলে ব্যক্তিগত বহু তথ্য ভিজিল্যান্ট ব্যবস্থায় ধরা যাবে, যা নাগরিকদের ব্যক্তিগত অধিকার ও স্বাধীনতাকে খর্ব করবে।