গুগল মেলায় আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ মোহাম্মদ
আহমেদ মোহাম্মদ

নিজে ঘড়ি বানিয়ে বোমা বহনকারী সন্দেহে গ্রেপ্তার হওয়া যুক্তরাষ্ট্রের মুসলিম কিশোর আহমেদ মোহাম্মদ গুগলের আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় যোগ দিয়েছে। ক্যালিফোর্নিয়ায় গত সোমবার গুগলের পঞ্চম বিজ্ঞান মেলায় ১৪ বছরের আহমেদ ছিল আমন্ত্রিত অতিথি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে আহমেদকে গ্রেপ্তারের ঘটনা বিশ্বব্যাপী সাড়া ফেলে। ঘটনার পর আহমেদকে সান্ত্বনা দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অনেকেই। গুগল মেলায়ও আহমেদকে আমন্ত্রণ জানানো হয়। মেলায় আহমেদকে দেখে বিস্মিত হয়েছে সবাই।
এনডিটিভি