প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু ব্যক্তিগত ই-মেইল ও অন্যান্য তথ্য মার্কিন সরকারের কাছে তুলে দেওয়ার জন্য গুগলের সমালোচনা করেছে উইকিলিকস। যুক্তরাষ্ট্রের আড়িপাতাসহ গোয়েন্দা ও সামরিক তথ্য ফাঁস করে আলোড়ন তোলা ওয়েবসাইটটি বলছে, একটি গোপনীয়তাবিরোধী সংগঠনের সদস্যদের ওই ই-মেইল ও তথ্য সরকারকে দিলেও তাদের তা দীর্ঘ আড়াই বছরের বেশি সময় পরে জানানো হয়। গুগলকে লেখা এক চিঠিতে উইকিলিকসের আইনজীবীরা বলেন, মার্কিন কেন্দ্রীয় সরকারের তল্লাশি পরোয়ানার বিষয়ে প্রতিষ্ঠানটি যা করেছে তাতে তারা ‘স্তম্ভিত ও বিচলিত’। গুগল এক বিবৃতিতে বলেছে, ‘কিছু ব্যতিক্রম ছাড়া’ সরকারের তথ্যের অনুরোধের বিষয়ে ব্যবহারকারীদের জানানো তাদের নীতির অংশ।
রয়টার্স