গুপ্ত তারার খোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের ছায়াপথের কেন্দ্রে বিজ্ঞানীরা তুলনামূলক কম বয়সী নক্ষত্ররাজির একটি স্তর খুঁজে পেয়েছেন। এসব নক্ষত্র অন্যান্য পুরোনো তারকার মধ্যেই লুকিয়ে আছে। এত দিন পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা ছিল, ছায়াপথের স্ফীত অংশটিতে শুধুই প্রাচীন নক্ষত্র রয়েছে। কিন্তু অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স সাময়িকীতে গত বুধবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, ছায়াপথের ওই অংশে নতুন নক্ষত্র সৃষ্টির সুযোগও রয়েছে। গবেষকেরা এখন ওই নতুন বা তুলনামূলক কম বয়সী তারাগুলোর সৃষ্টিরহস্য উন্মোচনের চেষ্টা করছেন।
ওয়াশিংটন পোস্ট