গুরুচক্র পরিবারের নতুন কার্যকারী কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুইন্সের উডসাইডে সম্প্রতি অনুষ্ঠিত সভায় (২০১৭-২০১৯) দুই বছর মেয়াদি গুরুচক্র পরিবার ইউএসএ ইনকের নতুন কার্যকরী কমিটি গঠন করা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি গুরুভ্রাতা শ্রী দেবাশীষ দাস বাবলু। সভায় সর্বসম্মতভাবে দীপক লাল কর্মকারকে সভাপতি ও বিপ্লব ভৌমিককে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। 

এ ছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হন যথাক্রমে প্রাণ গোবিন্দ কুণ্ড, হেমন্ত পাল, অনুপম হাওলাদার ও কুমার বণিক। কার্যকরী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন—যুগ্ম সম্পাদক তপন বণিক, তপন দত্ত, রতন সাহা, সঞ্জয় দাশ ও দেবব্রত পোদ্দার; সাংগঠনিক সম্পাদক পদে স্বজন বণিক, গৌতম মজুমদার, বিশু চৌধুরী, বিশ্বজিৎ বিশ্বাস ও শ্রী রাজু দত্ত; দপ্তর সম্পাদক স্বরূপ সাহা, শ্রী বিভাস গুপ্ত, অশোক চক্রবর্তী, কৌশিক কুমার ধর, লিটন কান্তি দে; কোষাধ্যক্ষ বিপ্লব চক্রবর্তী, জয়ন্ত নারায়ণ রায় চৌধুরী, অরুণ বিকাশ পাল; আইটি ও প্রকাশনা সম্পাদক রূপক নন্দী, মিঠু ঘোষ দস্তিদার; সাংস্কৃতিক সম্পাদক অনুপ কুমার দাস, রতন দাশ, সঞ্জয় দাশ, রাম প্রসাদ দত্ত; যোগাযোগ ও পরিকল্পনা সম্পাদক রঞ্জিত দে রায়, প্রবীর নন্দী, সঞ্জীত তালুকদার, দিলীপ মজুমদার; আপ্যায়ন সম্পাদক সুজন চন্দ্র শীল, তপন মজুমদার, নির্মল দাশ, সেবু রঞ্জন সাহা, কাজল দে, সত্যজিৎ চন্দ, সুব্রত সাহা ও মৃদুল দে।
সভায় সর্বসম্মতিক্রমে দুস্থ ও আত্মমানবতার সেবাসহ পুরো মানবজাতির কল্যাণ ও মানবিক মূল্যবোধের প্রতি তথা শ্রী শ্রী রাম ঠাকুরের মূল বাণী মানবধর্ম পালনের অঙ্গীকার করা হয়।