গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে তিনজনকে গুলি করে হত্যার পর এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বন্দুকধারীর গুলিতে আহত হন অন্তত ১৪ জন। পুলিশ বলেছে, সেড্রিক ফোর্ড নামে ওই বন্দুকধারী বৃহস্পতিবার বিকেলে নিউটন শহরে তাণ্ডব শুরু করেন। প্রথমে তিনি এক ট্রাকচালক ও এক পথচারীকে গুলি করে আহত করেন। এরপর একটি গাড়ি পার্কিংয়ে এলোপাতাড়ি গুলি চালালে একজন নিহত হন। পরে ফোর্ড নিজের কর্মস্থল এক কারখানার ভেতরে ঢুকে গুলি করে দুজনকে হত্যা করেন। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ৩৮ বছর বয়সী ফোর্ড। সপ্তাহ খানেক আগেই মিশিগানে এক ট্যাক্সিচালক ছয়জনকে গুলি করে হত্যা করেন।
বিবিসি