গুলিতে দুই ছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি বিদ্যালয়ে গুলিতে ১৫ বছর বয়সী দুই ছাত্রী মারা গেছে। শুক্রবার সকালে গ্লেনডেলের ইনডিপেনডেন্ট হাই স্কুলের ক্যাফেটেরিয়ার কাছে দেয়ালঘেরা প্রাঙ্গণে তাদের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর এএফফির।
লাশের কাছেই একটি সুইসাইড নোট ও একটি পিস্তল পাওয়া যায়। পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলে দাবি করে বলেছে, তারা ঘনিষ্ঠ বান্ধবী ছিল। তাদের মধ্যে একটা ‘সম্পর্ক’ গড়ে উঠেছিল। তারা নিজেরাই নিজেদের গুলি করেছে বলে পুলিশের দাবি।