প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর গুলিতে পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গত শনিবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিং এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের নিহত দুই সদস্য হলেন জোসে গিলবার্ট ভেগা (৩৫) ও লেসলে জেরেবনি (২৭)। গিলাবার্টের ডিসেম্বরে অবসরে যাওয়ার কথা ছিল এবং লেসলে চার মাস আগে একটি সন্তানের জন্ম দিয়েছেন। হামলাকারী সন্দেহে গতকাল রোববার সন্দেহভাজন এক অস্ত্রধারীকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ। ওই ব্যক্তির নাম জন ফ্লিক্স। পুলিশপ্রধান ব্রায়ান রেয়েস বলেন, এক ব্যক্তি পুলিশকে জানান, তাঁর ছেলে বাড়িতে বিশৃঙ্খলা করছে। ওই যুবকের হাতে অস্ত্র রয়েছে। এরপর পুলিশের দুই কর্মকর্তা ওই বাড়িতে গেলে গুলির ঘটনা ঘটে।