গুলিতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক প্রাথমিক স্কুলে গুলির ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে। শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকা ইলেইন স্মিথকে গুলি করে হত্যা করেছেন তাঁর সাবেক স্বামী। এ সময় শিক্ষিকার পেছনে থাকা এক শিক্ষার্থীও (৮) নিহত হয়। পরে আত্মহত্যা করেন কেডরিক অ্যান্ডারসন নামের ওই বন্দুকধারী। তাঁর গুলিতে গুরুতর জখম হয় আরেক শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে ৬৫ মাইল পূর্বে স্যান বার্নার্ডিনোর নর্থ পার্ক এলিমেন্টারি স্কুলে সোমবার এ ঘটনা ঘটে। হতাহত ওই দুই ছাত্র সামনে চলে আসায় গুলির শিকার হয়। বন্দুকধারীর বিরুদ্ধে অস্ত্র ও পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল।
রয়টার্স