গুলিবিদ্ধ কাগজ ২০ লাখ টাকা!

প্রয়াত সংগীত তারকা ও অভিনেতা এলভিস পিসলির ব্যক্তিগত শ্যুটিংয়ে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহূত গুলিবিদ্ধ একটি কাগজ নিলামে ২৭ হাজার ৫০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ২০ লাখ ৯৫ হাজার টাকার সমান।
আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ওই নিলাম হয়।
এলভিসের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চলা এলভিস সপ্তাহ উপলক্ষে তাঁর ব্যবহূত জিনিসপত্র নিয়ে এলভিস এস্টেট প্রথমবারের এই নিলাম আয়োজন করে।
নিলামে শিল্পীর ব্যবহূত আরও অনেক জিনিস বিক্রি হয়েছে। এর মধ্যে সোনা ও হিরার তৈরি একটি সিংহের মাথার সাদৃশ্য অলংকার ৬২ লাখ ৮৭ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়।
তবে সবকিছুকে ছাপিয়ে গেছে এলভিসের ব্যক্তিগত শুটিংয়ের লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহূত গুলিবিদ্ধ একটি কাগজের দাম। কাঙ্ক্ষিত মূল্যের ২৭ গুণ বেশি দামে গুলিবিদ্ধ কাগজটি বিক্রি হওয়ায় সবাই বিস্মিত হয়েছেন। বন্ধুদের সঙ্গে নিজের বাসভবনের ব্যক্তিগত শুটিং গ্যালারিতে ওই কাগজটি লক্ষ করে গুলি ছুড়েছিলেন এলভিস।